নুরুল কবির | ১০:১০ পিএম, ২০২১-০২-১৮
বান্দরবান অনুষ্টিত পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থী ও ৬ সাধারন কাউন্সিলরের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ (শতকরা সাড়ে ১২ ভাগ) ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
তারা হলেন পাবত্য নাগরিক পরিষদ সমর্থিত মেয়র প্রার্থী নাছির উদ্দিন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো: শাহজাহান ও সতন্ত্র প্রার্থী বিধান লালা। এবং সাধারন কাউন্সিলর প্রার্থীরা হলেন আবুল কাসেম, বাবলা বৈদ্য, মো: রিয়াজ উদ্দিন, মো: সোহেল, মো: শেখ শাহাদৎ ও মো: আব্দুর রাজ্জাক।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য চতুথ ধাপে বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৭ হাজার ১শ সাত ভোট কাস্ট হয়েছে যার আট ভাগের এক ভাগ হিসেবে দাড়ায় ২১৩৮ ভোট। কিন্তু মেয়র পদে নারিকেল গাছ প্রতীকের পাবত্য নাগরিক পরিষদ সমর্থিত প্রার্থী নাছির উদ্দিন পেয়েছে ১৮৫০ ভোট সতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের প্রার্থী বিধান লালা পেয়েছে ৯৮৫ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী মো: শাহজাহান পেয়েছে ১৩২ ভোট।
সে হিসেবে এ তিন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ৬ জন সাধারন কাউন্সিলর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কাসেম তার প্রাপ্ত ভোট ৫৭ মোট কাস্টিং ভোট ১৫৪১, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিয়াজ উদ্দিন তার প্রাপ্ত ভোট ১৪৬ মোট কাস্টিং ভোট ১৩৭৬, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজাহারুল ইসলাম বাবুল তার প্রাপ্ত ভোট ১৩৭ মোট কাস্টিং ভোট ২০২৪, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: সোহেল তার প্রাপ্ত ভোট ১৬১ মোট কাস্টিং ভোট ২৭৩৭, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: শেখ শাহাদাৎ তার প্রাপ্ত ভোট ৮০ মোট কাস্টিং ভোট ১৭৯২, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: আব্দুর রাজ্জাক তার প্রাপ্ত ভোট ১২৩ মোট কাস্টিং ভোট ২৪৫৬।
জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম জানান মোট কাস্টিং ভোটের আট ভাগ (শতকরা সাড়ে ১২ ভাগ) না পাওয়ায় ৩মেয়র প্রার্থী ৬কাউন্সিলর প্রার্থীসহ মোট ৯জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উল্লেখ্য বান্দরবান পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী ২৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদন্ধিতা করেছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited